সবার খবর, স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ম্যাচ কার না ভালো লাগে। দুনিয়াতে অনেক ক্রিকেটার আছে যারা ক্রিজে আসা মাত্র রানের বন্যা বয়ে যায়। সেওয়াগ, ক্রিস গেইল, সাইদ আফ্রিদি, বিরাট কোহলি এবং স্যার ডন ব্র্যাড ম্যানের নাম সহজেই নেওয়া যায়। আবার কিছু ক্রিকেটার আছে যারা ক্রিজে আসলে বিরোধী টিম তাদের ধৈর্য, মনসংযোগ ও রান করার চাহিদা দেখে অবাক হয়ে যায়। রাহুল দ্রাবিড়ের প্রথমে এই তালিকায় বিজয় হাজারে পড়ে। স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক। যিনি ১৪ ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। সাল ১৯৫১ থেকে ১৯৫৩ পর্যন্ত। বিজয় হাজারের অধিনায়কত্বে ভারত প্রথম বারের মতো টেস্ট ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে। ভারত ১৯৩২ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলে। ক্রিকেট টিমকে প্রায় ২০ বছর অপেক্ষা করতে হয় প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে। এক ইনিংস এবং ৮ রানে মাদ্রাজে ইংল্যান্ডকে পরাজিত করে। বিজয় হাজারে ১৯১৫ সালে ১১ মার্চ মহারাষ্ট্রের এক স্কুল শিক্ষকের পরিবারে জন্ম গ্রহন করেন। বিজয় হাজারে মোট ৩০ টেস্ট ম্যাচে ৪৭.৬৫ গড়ে ২১৯২ রান করেন। কিন্তু বিজয় হাজারের ভারতীয় ক্রিকেটের ঘরোয়া লিগের রেকর্ড অনেক উজ্জল। ঘরোয়া ক্রিকেটে সুনীল গাভাস্কার, শচীন ও দ্রাবিড়ের পর যদি কারও নাম নেওয়া হয় অবশ্যই সেই নামটি হবে বিজয় হাজারের। তিনি ৫৮.৩৮ গড়ে ১৮৭৪০ রান করেন। তিনি সবাইকে চমকে দিয়ে ১০ টি ডবল সেঞ্চিরি হাঁকান। ঘরোয়া ক্রিকেট তিনি সর্ব প্রথম ত্রিশত রানের ইনিংস খেলেন। মহারাষ্ট্রের হয়ে বরোদার বিপক্ষে ৩১৬ রানের ইনিংস। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারের নজর কাড়া পারফরমেন্সের কারনে ২০০২-২০০৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিজয় হাজারে ট্রফি শুরু করে। রঞ্জি ট্রফি শেষ হলেই প্রতি বছর বিজয় হাজারে ট্রফি শুরু হয়। যেটি ক্রিকেটের ৫০ ওভারের টুর্নামেন্ট। আজ পর্যন্ত তামিলনাড়ু সব চাইতে বেশি পাঁচ বার বিজয় হাজারে ট্রফি জিতেছে।

আরও অনেক রেকর্ড এই মানুষটির নামের সাথে যুক্ত আছে। প্রথম ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে ৫০ টি শত রানের ইনিংস খেলেন। প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করেন। এই রেকর্ডটি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এ্যডিলেডয়ে। রান করেছিলেন ১১৬ এবং ১৪৫। প্রথম ভারতীয় হিসেবে তিন ক্রিকেট টেস্ট ম্যাচে তিনটি শত রানের ইনিংস খেলেন এই মহান ব্যাটস ম্যান।
আরও পড়ুন: ক্রিকেটের ঐতিহাসিক মুহুর্ত চন্দ্রপাল ও তার ছেলে এক সঙ্গে পার্টনারশিপ গড়লেন
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …
সবার খবর সব সময় বাংলা খবর