সবার খবর, স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরের জন্যে প্রথম ম্যাচটি ভালো ভাবে কাটেনি। আজকের ম্যাচে যে দলই জিতবে সেটি তাদের প্রথম জয় হবে। রাত ৮ টার সময় খেলা শুরু হবে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালরে। বরাবরাই এই মাঠে বড়ো ইনিংস দেখেছি আমরা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচে ফাস্ট বোলারদের জন্যে কোনো ধরনের সহায়তা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে না। তবুও জাসপ্রিত বুমরাহকে আপনার Dream11 দলে নিতেই পারেন। এই পিচ থেকে সামান্যতম সহযোগিতা পেতে পারে একমাত্র স্পিনাররা। যেহেতু রাতে খেলা সুতরাং ব্যাটসম্যানদের ওপরই এই ম্যাচের ফলাফলা নির্ভর করবে। আমনার Dream11 দলে ক্রুনাল পান্ডিয়াকে রাখতে পারেন। যদিও শেষ ম্যাচে জাসপ্রিত বুমরাহ চোট পেয়েছিল তবুও তাকে ফিল্ডিং প্র্যাকটিস করতে দেখা গেছে। মুম্বাই দলে আসতে পারে মায়াঙ্ক মারকান্ডে। অ্যাডাম মিলনে চোট পাওয়ার কারনে মুম্বাই দলে নতুন অন্তর্ভুক্তি ওয়েস্ট ইন্ডিজের Alzarri Joseph. তিনি দলের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। মুম্বাইয়ের রেকর্ড ব্যাঙ্গালরের বিরুদ্ধে খুব ভালো নয়। ইতিমধ্যে তারা মোট ২৫টি ম্যাচ খেলে ফেলেছে। যেখানে ব্যাঙ্গালর ১৬ বার ও মুম্বাই ৯ বার জিততে সক্ষম হয়। চলুন আজকের সম্ভব্য একাদশ দেখে নেওয়া যাক।
ব্যাঙ্গালরের সম্ভব্য একাদশ: পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, মঈন আলি, এভি ডীভিলিয়ার্স, শিমরণ হেটমায়ার, শিভাম দুধে, কলিন ডি গ্রান্ডহোম, নাবদীপ সাইনি, যুবেন্দ্র চাহালা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।
মুম্বাইয়ের সম্ভব্য একাদশ: রোহিত শর্মা, ক্যুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, কাইরণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, মীচেল ম্যাক্লেঘান, রাশিক সালাম, জাসপ্রিত বুমরাহ।


আরও পড়ুন: DC vs CSK Dream11 Prediction, দিল্লি ও চেন্নাইয় দলের ড্রিম ইলেভেন
সবার খবর সব সময় বাংলা খবর