সবার খবর, স্পোর্টস ডেস্ক: গতকাল নারিণের সামনে আত্মসম্পর্ণ করতে দেখা গেল বিরাট কোহলি এবং ডি’ভিলিয়ার্সের ব্যাঙ্গালরকে। শুরুটা ভালোই করেছিলেন ম্যাকুলাম, ডিভিলিয়ার্স এবং বিরাটরা। কিন্তু শেষরক্ষা হলনা।
এর আগেও আমরা দেখেছি কোলকাতার হয়ে ওপেনিং করতে সুনীল নারিনকে। কিন্তু এভাবে যে ঝোড়ো ইনিংসের সামনে পড়তে হতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেননি বিরাট। ১৭ বলে নারিন ৫০ রানের এক বিধ্বংশি ইনিংস উপহার দিলেন কোলকাতার দর্শকদের।

তার সাথে রেকর্ডটাও নিজের ঝুলিতে পুরে নিলেন। ১৭ বা তার চাইতে কম বল খেলে দুটি হাফ সেঞ্চুরি করা তিনিই হলেন আইপিএলের প্রথম ব্যাটসম্যান। এর আগেও ব্যাঙ্গালরের বিরুদ্ধে ১৫ বলে ৫০ হাকান নারিণ।
নারিন দুঃস্বপ্ন তাড়া করে বাড়াবে গোটা ব্যাঙ্গালরকে একথা বলায় যায়। যদিও বিরাট ভুলতে চাইবেন এমন একটি ম্যাচকে।
আরও দেখুন: আজকের আইপিএল ম্যাচের নায়ক হতে পারেন সাকিব অথবা রাশিদ
Tags আইপিএল আইপিএল 2018 কোলকাতার টিম নারিণের বিশ্বরেকর্ড শাহরুখ খানের টিম সুনিল নারিনে সুনীল নারিণ
Check Also
বিরাট কোহলিদের হারের কারণে ছাটাই হতে পারেন শচীন, সৌরভ, লক্ষণ
সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পরাজিত হওয়ার পরে দলের কোচিং স্টাফদের নিয়ে …
সবার খবর সব সময় বাংলা খবর