সবার খবর, স্পোর্টস ডেস্ক: আজ আমরা তুলনা করবো দুই বিশ্বকাপ অর্থাৎ ২০১১ সালের বিশ্বকাপ চাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল এবং আসন্ন ২০১৯-এর বিশ্বকাপ দল নিয়ে। আমরা নিশ্চয় সবাই জানি, আগামী বিশ্বকাপ ইংল্যান্ড ও ওয়েলসে খেলা হবে।বিশ্বকাপের প্রথম ম্যাচ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ভেতর ৩০ মে শুরু হবে। যেমন আপনারা জানেন, ২০১১ সালের ভারতীয় ক্রিকেট দলে সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটাররা ছিলেন। যেমন শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং ও জাহির খানের মতো ক্রিকেটাররা ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান রেখেছিলেন।

২০১১ বিশ্বকাপে তারা দুরন্ত ফর্মেও ছিলেন। ২০১১ বিশ্বকাপের কয়েকজন ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপেও খেলবে বলে আশা করা যায়। যেমন বিরাট কোহলি ও ধোনি। কিন্তু এবারের বিশ্বকাপেও ভারতীয় দল অনেকটাই শক্তিশালী। এবারের বিশ্বকাপের ভারতীয় দলকে ২০১১ বিশ্বকাপের ভারতীয় দলের সাথেও তুলনা করা যায়। চলুন দেখে নেয়া যাক কোন ক্রিকেট দলটি সবচেয়ে বেশি শক্তিশালী।
বিশ্বকাপ ২০১১-এর ভারতীয় ক্রিকেট দল:
শচীন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক, উইকেট কিপার),সুরেশ রাইনা, ইউসুফ পাঠান, আশিস নেহরা, হারভজন সিং, জাহির খান, পীযুশ চাওলা, রবিচন্দ্রন অশ্বিন, শ্রীসান্ত, মুনাফ পাটেল।
বিশ্বকাপ ২০১৯-এর সম্ভব্য ভারতীয় দল:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি(অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি(উইকেট কিপার),রবিচন্দ্রন অশ্বিন, রিষভ পান্ত, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার,রবিন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, যুবরাজ সিং, কুলদীপ যাদব, অজিঙ্কা রাহানে।
আপনারা কোন ভারতীয় দলকে বেশি শক্তিশালি বলে মনে করেন?
আরও পড়ুন: প্রকাশিত হলো ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী । একনজরে ভারত, বাংলাদেশের খেলাগুলি
Home / খেলার খবর / বিশ্বকাপ ২০১১ বনাম বিশ্বকাপ ২০১৯ : কোন দল শক্তিশালি, দেখুন ভারতীয় দলের সম্ভব্য ক্রিকেটার
Tags ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট সময়সূচি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ টিকেট বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
Check Also
বিরাট কোহলিদের হারের কারণে ছাটাই হতে পারেন শচীন, সৌরভ, লক্ষণ
সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পরাজিত হওয়ার পরে দলের কোচিং স্টাফদের নিয়ে …
সবার খবর সব সময় বাংলা খবর