সবার খবর, টেক ডেস্ক:BFF এর আসল গল্প। ফেসবুক সিকিউরিটির ব্যাপার যেন খুব বেশি চিন্তিত করে তুলেছে ফেসবুক ইউজারদের। এর ফাকেই ট্রেন্ডকে কাজে লাগাতে মাঠে নেমে পড়েছে ইন্টারনেট মার্কটেররা। তারা পোস্ট করছেন জুকারবার্গের ছবি দিয়ে এবং বলছেন, ‘আপনার ফেসবুক একাউন্ট সিকিওর কিনা জেনে নিন কমেন্টে BFF লিখে। যদি BFF-এর রঙ পাল্টাই বা সবুজ হয় তবে বুঝতে হবে আপনার একাউন্ট হ্যাক হয়নি আর যদি রঙ না পাল্টাই তবে এক্ষুনি আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করুন’।
আসল সত্যিটা জানার পর আপনি নিজেকে বোকা ভাববেন। হ্যাঁ এটা সত্যি কিছু কিছু ক্ষেত্রে শব্দটির রঙ পাল্টাচ্ছে এবং সবুজ হয়ে যাচ্ছে। আবার কারও কারও ক্ষেত্রে রঙ পাল্টাচ্ছে না।
BFF এর সম্পূর্ণ নামটি হলো ‘Best Friends Forever’। সবুজ রঙের সাথে সাথে হাই ফাইভিং চিহ্নও দেখাচ্ছে। Congrats (or Congratulations) এবং বিএফএফ এগুলো আসলে স্পেশাল কমেন্ট যা ফেসবুক রিসেন্টলি আপডেট করেছে। এই শব্দগুলো লিখলে বিভিন্ন রঙ পাল্টাই। একে বলে ব্রিফ ভিস্যুয়াল এনিমেশান।
এবার কথা হলো সবার রঙ পাল্টাচ্ছে না কেনো? যাদের ফেসবুক আপডেট করা নেই তাদের ক্ষেত্রে এমনটা হবে না। প্লে-স্টোরে গিয়ে ফেসবুক আপডেট করে নিন আপনার ক্ষেত্রেও রঙ পাল্টাবে। আসকরি বুঝেছেন।
আরও পড়ুন: সেরা ক্যামেরা মোবাইল : প্রথম বারের মতো পাঁচটি ক্যামেরা যুক্ত মোবাইল
Tags BFF BFF আসল গল্প BFF লিখতে বলছে BFF লিখতে বলছে ফেসবুক কমেন্টে
Check Also
RealMe 3 বাজারে আসছে মাত্র ৮৯৯৯ টাকায়। ব্যাটারি ব্যাকআপ ৩৯ ঘন্টা
সবার খবর, টেক ডেস্ক: খুব বেশি দিন হয়নি RealMe বাজারে পা রাখা। খুব অল্প সময়ের …
সবার খবর সব সময় বাংলা খবর